বিজয় দিবস উপলক্ষে ভিশন এম্পোরিয়ামে ১৬ শতাংশ পর্যন্ত ছাড়

১৭ ডিসেম্বর, ২০২৩ ১৫:১৮  

মহান বিজয় দিবস উপলক্ষে ‘বিজয় উৎসব’ শিরোনামে ক্রেতাদের জন্য বিশেষ অফার চালু করেছে আরএফএল গ্রুপের ইলেকট্রনিকস পণ্যের শোরুম ভিশন এম্পোরিয়াম। ১৫ ডিসেম্বর থেকে শুরু হওয়া এ অফার চলবে ৩১ ডিসেম্বর পর্যন্ত। গত বৃহস্পতিবার রাজধানীর বাড্ডায় আরএফএল গ্রুপের প্রধান কার্যালয়ে এক অনুষ্ঠানের মাধ্যমে এ অফারটির ঘোষণা দেন ভিশন এম্পোরিয়ামের জেনারেল ম্যানেজার এস এম সালাহউদ্দিন।

এ অফারের আওতায় ভিশন এম্পোরিয়ামের যে কোনো শোরুম থেকে টেলিভিশন, রেফ্রিজারেটর ও এয়ার কন্ডিশনারে ১৬ শতাংশ, গিজার, ওয়াশিং মেশিন ও ওভেনে ৫ শতাংশ ছাড় পাবেন ক্রেতারা।

অনুষ্ঠানে এস এম সালাহউদ্দিন বলেন, ভিশন এম্পোরিয়ামে বিভিন্ন ধরনের ইলেকট্রনিকস পণ্যের সমাহার থাকায় মানুষের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। বিজয়ের আনন্দকে সবার মাঝে ছড়িয়ে দেওয়ার জন্য আমরা এই অফার চালু করেছি।

অনুষ্ঠানে এ সময় উপস্থিত ছিলেন ভিশন এম্পোরিয়ামের হেড অব মার্কেটিং শফিক শাহিন, ব্র্যান্ড ম্যানেজার দেবাশীষ বসু, ডেপুটি জেনারেল ম্যানেজার ফরহাদ হাসান মামনুন ও সেলস ইন চার্জ নাঈম মিয়াঁসহ প্রতিষ্ঠানটির ঊর্ধ্বতন কর্মকর্তারা।

বর্তমানে সারাদেশে ভিশন এম্পোরিয়ামের ৩০০টি শোরুম রয়েছে।